সড়কের পাশ থেকে সাবেক এমপি একরামের শটগান উদ্ধার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫ এএম

নোয়াখালীতে সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্স করা শটগান ও ১২ রাউন্ড কাতুর্জ উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার রাতে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লাইসেন্স করা জমা না পড়া অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। এ ছাড়া জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে।

তিনি জানান, কবিরহাট উপজেলার ২নং সুন্দলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ সুন্দলপুর গ্রামে একরামুল করিম চৌধুরীর বাড়ির উত্তর-পশ্চিম পাশের কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তায় অস্ত্রটি রাখা হয়েছিলো। অস্ত্রের সাথে উদ্ধার করা হয়েছে ১২ রাউন্ড গুলি।

জেলা প্রশাসন সূত্র জানায়, নোয়াখালীতে মোট ১৮৫টি আগ্নেয়াস্ত্র বেসামরিক ব্যক্তিদের নামে লাইসেন্স নেওয়া ছিলো। এর মধ্যে ১৪৫টি আগ্নেয়াস্ত্র কেনা হয়। যেগুলোর ৭৬টি স্থগিতযোগ্য এবং ৭৫টি অস্ত্র প্রজ্ঞাপনের পর জমা পড়ে।

পুলিশ সুপার জানিয়েছেন, সাধারণ ডায়েরি (জিডি) করে আগ্নেয়াস্ত্রগুলো জমা নেওয়া হয়েছে। লাইসেন্সধারীদের অধিকাংশই আর্থিক প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা (চলমান), সাবেক এমপি-মন্ত্রী, রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্ব। সরকারি নির্দেশনা মোতাবেক আগ্নেয়াস্ত্রগুলো ৩ সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়।

একাত্তর/আরএ
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর