‘চুবানি ও টুস করে ফেলে' দেয়ার হুমকিতে হাসিনার বিরুদ্ধে মামলা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম

বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতুতে 'চুবানি ও টুস করে ফেলে' দেয়ার হুমকির অভিযোগে এবার শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। 

রোববার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত এই মামলা দায়ের করেন ছাত্রদলের সাবেক নেতা সৌরভ পাল। 

মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করতে নির্দেশ দিয়েছেন আদালত। 

শেখ হাসিনা ২০২২ সালের ১৮ মে এক অনুষ্ঠানে খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, পদ্মা সেতুতে নিয়ে গিয়ে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত।

একই অনুষ্ঠানে ড. ইউনূসকে নিয়ে বলেন, তাকেও পদ্মা নদীতে নিয়ে দুটি চুবানি দিয়ে উঠিয়ে নেওয়া উচিত। মরে যাতে না যায়। পদ্মা নদীতে চুবানি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। 

সেই ঘটার দুই বছর পর মামলা হলো। গত পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। 

এরি মধ্যে হত্যা, গুম, মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার নামে কয়েক ডজন মামলা হয়েছে। 

আরবি
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো....
বাংলাদেশে গণতন্ত্রের জন্য মানুষ রক্তদান করেছে, হাজারে হাজারে শহীদ হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদের পতন হয়েছে,...
৯৬ সালে শেখ হাসিনকে অকুণ্ঠ সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে। সে সময় তাকে প্রধানমন্ত্রী না বানালে শেখ হাসিনা একশ বছরেও এ দেশে প্রধানমন্ত্রী হতে পারতেন না।  
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুলিশকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।  
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর