‘জামায়াত সমর্থন না দিলে হাসিনা একশ বছরেও প্রধানমন্ত্রী হতে পারতেন না’

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে দলের প্রার্থী বরকত উল্লাহ বুলু জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেছেন, এ দলের লোকজন এ দেশে জীবন বিমার ব্যবসা, ব্যাংকের সুদের ব্যবসা করেন। এরা ১৯৪৭ সালে পাকিস্তানের পক্ষে ছিলেন না। তারা ভারতের মহাত্মা গান্ধীর পক্ষে ছিলেন। তারা আবার ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষে ছিলেন না। 

তিনি আরও বলেন, ৮৬ সালে এরা হাসিনার সাথে একসাথে হয়ে হুসেইন মো. এরশাদকে বৈধতা দিয়েছে। ৯৫ সালে হাসিনার দু'পাশে বসে একসাথে আন্দোলন করে ১৭৩ দিন হরতাল-অবরোধ-ধর্মঘট করেছেন। ৯৬ সালে শেখ হাসিনকে অকুণ্ঠ সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে। সে সময় তাকে প্রধানমন্ত্রী না বানালে শেখ হাসিনা একশ বছরেও এ দেশে প্রধানমন্ত্রী হতে পারতেন না।  

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের মীরওয়ারিশপুরে ভোলাবাদশা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন ভুইয়া মালনের শোক সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য এসব মন্তব্য করেন। 

বরকত উল্লাহ বুলু বলেন, ৫ আগস্টের পর জামায়াতের আমির বলেছেন তারা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে। জুলুম অত্যাচারীরা তাদের দলের লোক ছিলো। এখন তারা আমাদের দলে ফিরে এসেছে। এ দ্বিনীতি চরিত্রহীনতার রাজনীতি এ দেশের মানুষ গ্রহণ করবে না। 

এসময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনা আমলে দেশের উন্নয়ন অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, আপনারা আমাকে ভোট দিয়েন না। বিএনপিকে ভালোবাসলে এবং এ দল করলে, আগামীতেও বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী করতে হলে ধানের শীষে ভোট দেবেন।

শোকসভায় আরও বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদসহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরবিএস
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর