ফ্যাসিস্ট হাসিনা তার আপন ঠিকানা দিল্লিতে অবস্থান নিয়েছে: সালাহউদ্দিন আহমদ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম

বাংলাদেশে গণতন্ত্রের জন্য মানুষ রক্তদান করেছে, হাজারে হাজারে শহীদ হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন তার আপন ঠিকানা দিল্লিতে অবস্থান নিয়েছে।  

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা, সুরাজপুর, মানিকপুরের আলেম ওলামা, খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

সালাহউদ্দিন আহমদ বলেন, এই দেশে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন সাংবিধানিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শুধু তাই নয়, এই দেশের ৯২ ভাগ মুসলমানদের অনুভূতিকে সম্মান দিয়ে সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন আমাদের নেতা জিয়াউর রহমান। 

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে যেন কোনো ধরনের স্বৈরাচার জন্ম না হয় সেরকম বাংলাদেশ আমাদের সৃজন করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিকে এমন শক্তিশালী করতে হবে যেন এই দেশে আর কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। 

চকরিয়ার কাকারা শিবাতলী পাড়া শাহ মজিদিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফি উল্লাহসহ অনেকে।

আরবিএস
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো....
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর