হাসিনাঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৬:১৮ পিএম

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুলিশকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।  

শনিবার (২৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত এলাকায় অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। এসময় তাকে আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। 

জানা যায়, হাকিমপুর সীমান্ত চৌকিতে প্রহরারত বিএসএফ এর ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সদস্যরা তাকে আটক করে। এরপর শুরু হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ। পরে রাতের দিকে তাকে স্বরুপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়। রোববার তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার কাছ থেকে উদ্ধার করা বেশ কিছু পরিচয়পত্র, সরকারি নথি দেখে ভারতের পুলিশ একপ্রকার নিশ্চিত হয় যে তিনি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। 

স্বরুপনগর থানা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ আরিফুজ্জামান। ৪৮ বছর বয়সী আরিফুজ্জামান রংপুর মহানগর পুলিশের তৎকালীন সহকারী কমিশনার (এসিপি) পদে কর্মরত ছিলেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই পুলিশ কর্মকর্তা। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পরপরই গা ঢাকা দিয়েছিলেন আরিফুজ্জামান। বাংলাদেশের সাতক্ষীরা এলাকায় আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে নিজের কর্মস্থলে অনুপস্থিত থাকায় সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করা হয়।  

এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ১৪ (এ) ফরেনার্স আইন এবং ভারতীয় পাসপোর্ট আইনে (১২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের (জেল হাজতে) নির্দেশ দেয় অতিরিক্ত মুখ্য বিচারক।  

তবে শনিবার সন্ধ্যায় তাকে আটকের খবর ছড়িয়ে পড়ার পরেই তার পরিচয় নিয়ে যথেষ্ট ধোঁয়াশা ছড়ায়। বিএসএফ ও স্থানীয় পুলিশের তরফ থেকেও প্রচন্ড গোপনীয়তা অবলম্বন করা হয়। তদন্তের স্বার্থে স্থানীয় পুলিশের তরফ থেকে ওই বাংলাদেশি পুলিশ কর্মকর্তার নাম ও পরিচয় গোপন রাখা হয়। যদিও পশ্চিমবঙ্গের পুলিশ কর্মকর্তারা বলছেন, অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে বাংলাদেশ পুলিশের এক কর্মকর্তার গ্রেপ্তার হওয়ার ঘটনা সাম্প্রতিককালে দেখা যায়নি। 

এদিকে সীমান্ত পেরিয়ে এই বাংলাদেশি নাগরিকের ভারতে অনুপ্রবেশ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রকে নিশানা করে কলকাতার মেয়র ও পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিএসএফ অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকাচ্ছে, আবার তারাই গ্রেপ্তার করছে। বিএসএফ যদি তাদের না ঢোকয়, তবে তারা প্রবেশ করছে কীভাবে? নয়তো অমিত শাহ কিছুতেই বিএসএফকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। সে ক্ষেত্রে তার পদত্যাগ করা উচিত।  

এর আগে গত বছরের ১৬ জুলাই তারিখে পুলিশের গুলিতে নিহত হন কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী আবু সাঈদ। ওইদিন দুপুর আড়াইটা নাগাদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। একপর্যায়ে কয়েকটি গুলি খেয়ে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ। অন্যান্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।  

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাঈদের যেখানে মৃত্যু হয়েছিলো সেই সেক্টরে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এই সিনিয়র পুলিশ কর্মকর্তা কর্মরত ছিলেন বলে জানা গেছে।

আরবিএস
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও প্রতিরোধের মুখে প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর