লক্ষ্মীপুরে সড়কে চাঁদাবাজি-মারধরের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৫ পিএম

লক্ষ্মীপুর-ভোলা সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। তাদের অভিযোগ, সড়কটিতে গাড়ি থামিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে চাবি আটকে চালকদের মারধরও করা হয়। অবরোধে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে দেন শ্রমিকরা। 

সোমবার দুপুরে লক্ষ্মীপুরের চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ সামনে সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করা হয়। 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, আঞ্চলিক সড়কটিতে গাড়ি আটকে প্রতি গাড়ি থেকে ৬০ টাকা চাঁদা আদায় করছে একটি প্রভাবশালী চক্র। এমনকি গাড়ির চাবি কেড়ে নিয়ে চালকদের মারধর করেও টাকা আদায় করা হয়। 

তারা জানান, অবরোধের খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। পরে পুলিশ সব ধরনের চাঁদা বন্ধের আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। 

সদর থানার অফিসার ইনচার্জ ইয়াছিন ফারুক মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আমরা তৎপর আছি, এই সড়কে চাঁদা উঠানো বন্ধ থাকবে। এমন খবর পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপতৎপরতা বন্ধে পুলিশের বিশেষ অভিযানে মোট ১৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ২৫ জনকে আদালতের মাধ্যমে...
লক্ষ্মীপুরে প্রকল্পের বিল আটকে রাখা এবং মালামাল পাস করে দেওয়ার বিনিময়ে সরাসরি দুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও সোস্যালে ভাইরালের পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট প্রকৌশলীকে সাময়িকভাবে...
চৌমুহনী থেকে লক্ষ্মীপুর হয়ে রায়পুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, এ নিয়ে...
পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বেহেশত নাকি আল্লাহর দেওয়া, অথচ কারও কাছে বেহেশতের টিকিট আছে, আর কারও কাছে নেই—এমন প্রচার করা হচ্ছে।
৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডের উপকরণ প্রণোদনা পাচ্ছেন এক লাখ ৪৭ জন কৃষক। 
দেশীয় উদ্ভাবন জোরদারে তরুণ প্রযুক্তিবিদদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও রোবটিক্স গবেষণার প্রসারে সরকার নীতিগত সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের সর্বশেষ নির্ধারিত দামই আগামী ১ অক্টোবর থেকে বহাল থাকবে।
বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর