লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৮৪, কারাগারে ২৫

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পিএম

লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপতৎপরতা বন্ধে পুলিশের বিশেষ অভিযানে মোট ১৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ২৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি ১৫৯ জনকে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা জেলার ছয়টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের বিভিন্ন থানা এলাকার যেসব স্পটে বখাটে তরুণ ও কিশোরদের অহেতুক আড্ডা ও উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব স্থানকে লক্ষ্য করেই মূল অভিযান চালানো হয়। অভিযানকালে প্রথম দফায় ১৮২ জনকে এবং পরবর্তীতে আরও দুইজনকে আটক করা হয়।

থানাওয়ারি আটকের তালিকায় রয়েছে—লক্ষ্মীপুর সদর থানায় ৬৪ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রামগঞ্জ থানায় ২৪ জন, রায়পুর থানায় ২০ জন, কমলনগর থানায় ১৭ জন, রামগতি থানায় ১৩ জন এবং ডিবি পুলিশের অভিযানে ২৩ জন। পরবর্তীতে আরও দুইজনকে আটক করা হলে মোট আটকের সংখ্যা দাঁড়ায় ১৮৪ জনে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আবু তারেক জানান, আটক ব্যক্তিদের মধ্যে থেকে বিভিন্ন অপরাধ ও মাদকের সঙ্গে জড়িত ২৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর অপরাধে জড়িত না থাকায় যাচাই-বাছাই শেষে ১৫৯ জনকে মুচলেকা ও অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এসপি আবু তারেক আরও বলেন, কিশোর ও উঠতি বয়সী তরুণদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনা এবং সচেতন করাই এই অভিযানের মূল লক্ষ্য। অনেক কিশোর অহেতুক বিভিন্ন স্থানে আড্ডা দিয়ে অপরাধে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে অভিভাবকদেরও সচেতন ও সতর্ক হতে হবে। কিশোর অপরাধ নির্মূলে জেলায় পুলিশি এই তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরে প্রকল্পের বিল আটকে রাখা এবং মালামাল পাস করে দেওয়ার বিনিময়ে সরাসরি দুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও সোস্যালে ভাইরালের পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট প্রকৌশলীকে সাময়িকভাবে...
চৌমুহনী থেকে লক্ষ্মীপুর হয়ে রায়পুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, এ নিয়ে...
পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বেহেশত নাকি আল্লাহর দেওয়া, অথচ কারও কাছে বেহেশতের টিকিট আছে, আর কারও কাছে নেই—এমন প্রচার করা হচ্ছে।
লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মাছঘাটে দুই কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। 
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জন্য চীনের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে চরম তাণ্ডব চালিয়েছে হকাররা। অভিযানের একপর্যায়ে পুলিশ ও হকারদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এ সময়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর