মায়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বৃদ্ধের পা বিচ্ছিন্ন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পিএম

বান্দরবানে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে মায়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে এক বৃদ্ধের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ভাজাবনিয়াস্থ সীমান্তের জিরো লাইনে এই দুর্ঘটনা ঘটে।

আহতের নাম নুরুল হক। তিনি রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, জুমার নামাজের আগে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি (এএ) সীমান্তের জিরো লাইনের চলাচলের রাস্তার বিভিন্ন জায়গায় মাইন বসিয়ে চলে যায়। পরে দুপুরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

নুরুল হককে হাসপাতালে নিয়ে আসা আনু নামে এক ব্যক্তি জানান, দুপুর দুইটার দিকে মাইন বিস্ফোরণ ঘটে । পরে ঘটনাস্থল থেকে আমরা কয়েকজনে তাকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করি। ওই বৃদ্ধ নিজেকে রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছেন।  

নাইক্ষ্যংছড়ির থানার অফিসার ইনচার্জ মাসরুরুল হক ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ মুঠোফোনে জানান, আহত বৃদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করা ৯৬টি মাইন সফলভাবে নিষ্ক্রিয় করেছে যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল টিম।
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর