সমুদ্রে গোসলে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ আরও দুই

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম

কক্সবাজারে মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে বেড়াতে এসে এক সঙ্গে তিন শিশু সমুদ্রে গোসল করতে নেমে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই জন। তাদের উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও চেষ্টা চলাচ্ছেন।

রোববার দুপুর ১২টার দিকে জেলা টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেশখালী পাড়া নৌ ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

মৃত শিশুর নাম নুর কামাল ( ১২)। সে কোনকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে। নিখোঁজ শিশুরা হলো- ইমরান হোসেন (১২) ও নজরুল হক (১২)। তারা একই এলাকার আসরাফিয়া দারুণ নাজাত মাদ্রারাসা ছাত্র।

নিখোঁজ একটি শিশুর বাবা মো. কামাল বলেন, মাদ্রাসার শিক্ষকদের নিয়ে সাগরের ঘুরতে এসে গোসলে নামলে এক শিশুর মৃত্যু হয়। আমার ছেলেসহ দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কোস্টগার্ডের ডুবুরি দল সাগরে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মুকুল কুমার জানান, তিন শিশু এক সঙ্গে সাগরে গোসলে নামার পর এই ঘটনা ঘটে। এ মুহূর্তে কোস্টগার্ডের ডুবুরি দল সাগরে  উদ্ধার অভিযান চালাচ্ছে। 

একাত্তর/এসি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর