মেলার চাঁদা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পিএম

লক্ষ্মীপুরে বাৎসরিক ওরস ও মেলা উপলক্ষে অস্থায়ী দোকান থেকে চাঁদা তুলতে বাধা দেওয়ায় বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের ভেতরে এই ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে একটি পক্ষের মধ্যে রয়েছেন- রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, তার ছেলে আরাফাত হোসেন। অন্য পক্ষে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদাত, শাহ আলম, ফয়েজ, ফরহাদসহ ১০ জন। 

স্থানীয়রা জানান, ২৬ নভেম্বর থেকে কাঞ্চনপুর শাহ মিরান দরগাহ শরিফের বাৎসরিক ওরস ও মেলা শুরু হওয়ার কথা। মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা দরগাহ এলাকায় শত শত অস্থায়ী দোকান নিয়ে বসেন। স্থানীয়রা জমি, সড়কের দুই পাশের জায়গা ভাড়া দেন ওসব ব্যবসায়ীদের কাছে। মেলার দোকান নিয়ে প্রতিবছরই যখন যে দল ক্ষমতায় আসে তাদের ভেতরে দ্বন্দ্ব লেগে থাকে। এবছর মেলায় দোকানদারদের কাছ থেকে চাঁদা তোলায় বাধা দিলে সাবেক চেয়ারম্যান আবদুল খালেক ও যুবদল নেতা শাহাদাত হোসেন সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ বাধে।  

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। এ ঘটনায় বিএনপির নেতাকে মামলা দেওয়ার জন্য বলা হয়েছে। মামলা হলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

একাত্তর/এসি
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর