টেকনাফে অপহরণকারীদের দৌরাত্ম, অপহৃত আরও তিন

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহরণকারীদের দৌরাত্ম চরম আকার ধারণ করেছে। দিনেদুপুরেই জনপদটিতে অহরহ ঘটে চলেছে অপহরণে ঘটনা। অপহৃতদের তালিকা থেকে বাদ যাচ্ছে না স্থানীয় থেকে রোহিঙ্গা নাগরিকও।

শনিবার সকালে একটি ট্রাক থামিয়ে অস্ত্রের মুখে তিন জন শ্রমিককে অপহরণের খবর পাওয়া গেছে। এদিন সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বাহারছাড়া ঢালায় এই ঘটনা ঘটে। তবে অপহৃতদের পরিচয় জানা যায়নি।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. দস্তগীর হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে টেকনাফের হোয়াইক্যং স্টেশন থেকে ট্রাক যোগে ৭/৮ জন শ্রমিক শামলাপুর যাচ্ছিলো। ওই এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে গাড়ি থামিয়ে তিন জনকে অপহরণ করে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করা হয়। 

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য বলছে, এনিয়ে গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৪০ জনের অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮৩ জন স্থানীয় বাসিন্দা, ৫৬ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৯ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। 

টেকনাফ থানার তথ্য মতে, ২০২৪ সালের ১৮ আগস্ট থেকে নভেম্বরের এই পর্যন্ত টেকনাফ থানায় অপহরণের মামলা হয়েছে ১২ টি। এসব মামলায় আসামির সংখ্যা অন্তত ৫০। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২০ জনকে।

একাত্তর/এসি
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর