রাঙ্গামাটিতে গোসলে নেমে দুই পর্যটক নিখোঁজ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ পিএম

রাঙ্গামাটির কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে তরুণ দুই পর্যটক নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুল নদীর সীতার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজরা হলো- প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)। শাওন চট্টগ্রাম নগরের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের ছেলে। সে রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। আর প্রিয়ন্ত দাশ শাওনের মাসতুতো ভাই।

তাদের বন্ধু সালমান আহমেদ জানায়, ৯ জন রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি নৌকা নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে যায়। এরপর কর্ণফুলী নদীর সীতার ঘাটে আসার পর ৯ জনের মধ্যে চার জন নদীতে গোসলে নামে। দুই জন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন নদীতে তলিয়ে যায়।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ বলেন, ডুবুরি দলের উদ্ধার তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও ঘটনাস্থলে আছে।

বিকেল চারটা পর্যন্ত দুই তরুণের খোঁজ মেলেনি।

একাত্তর/এসি
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর