চট্টগ্রামে শিক্ষার্থী নির্যাতনে দুই পুলিশের বিরুদ্ধে পুনঃতদন্ত

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৭:৪৮ পিএম

চট্টগ্রামে পুলিশ হেফাজতে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ওই দুই পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে সিআইডির চূড়ান্ত প্রতিবেদনও আদালত খারিজ করে দিয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার আদালত এই আদেশ দেন।

যাদের বিরুদ্ধ পুনঃতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন- নগরের পাঁচলাইশ থানার সাবেক অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন মজুমদার ও সাবেক উপ-পরিদর্শক (এসআই) আবদুল আজিজ। 

নির্যাতনের শিকার শিক্ষার্থীর নাম মো. মুস্তাকিম।

বাদির আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, পুলিশ হেফাজতে কিডনি রোগীর স্বজন মোস্তাকিমকে নির্যাতনের ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করা হয়েছিল। সেখানে আবেদন খারিজ হলে মহানগর দায়রা জজ আদালতে আপিল করা হয়।

মহানগর দায়রা জজ এটি শুনানির জন্য আবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান। সেখানে শুনানি শেষে বাদির নারাজি আবেদন গ্রহণ করে পিবিআইতে পুনঃতদন্তের নির্দেশ দেন।

বাদি পক্ষ জানায়, ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে ২০২৩ সালের শুরুতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রোগী ও তাদের স্বজনরা আন্দোলনে নামেন। আন্দোলনে  তর্কের এক পর্যায়ে পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন উত্তেজিত হয়ে পড়েন। এসময় তিনি নিজের মুঠোফোন বের করে বিক্ষোভকারীদের ভিডিও ধারণ করেন এবং তাদের পরে দেখে নেবেন বলে হুঁশিয়ারি দেন। এরপর পাঁচলাইশ থানার একদল পুলিশ সেখানে এসে আন্দোলনকারীদের ওপর চড়াও হন। এক পর্যায়ে ওসি নাজিম মোস্তাকিমকে গ্রেপ্তার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিচে মারধর করেন। এরপর তাকে থানায় নিয়ে পুনরায় মারধর করেন। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের অভিযোগে পাঁচলাইশ থানার এসআই মোস্তাফিজুর রহমানের করা মামলায় মোস্তাকিমকে গ্রেপ্তার দেখানো হয়। 

জামিনে মুক্তি পাওয়ার পর ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা করেন মোস্তাকিম। এতে ওসি নাজিম উদ্দিন মজুমদার ও এসআই আবদুল আজিজকে আসামি করা হয়। 

আদালত পরে মামলাটি তদন্তে সিআইডিকে নির্দেশ দেন। গত বছরের ১১ মে ওসি ও এসআইকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সরকারি সংস্থাটি। 

একাত্তর/এসি
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর