সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৩:১৫ পিএম

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ, অসহায় ও বয়স্ক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সাজেক ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের দরিদ্র ও দুস্থ পাহাড়ি এবং বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. খায়রুল আমিন। উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. আবু নাঈম খন্দকার।

এসময় বাঘাইহাট জোনের আওতাধীন গঙ্গারাম বাজার এবং বাঘাইহাট বাজার এলাকায় প্রায় দুইশ’ স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালি জনসাধারণের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মো. খায়রুল আমিন বলেন, পাহাড়ি এলাকায় শীতে অনেকে কষ্ট পাচ্ছে। তাই আমরা গঙ্গারাম ও বাঘাইহাট বাজার এলাকায় শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছি। সাধারণ মানুষের পাশে থাকতেই সেনাবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৬নং সাজেকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য দয়াধন চাকমা এবং ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ইউপি সংরক্ষিত মহিলা সদস্য সুমিতা চাকমা প্রমুখ।

একাত্তর/আরএ
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর