একাত্তর শিকড়, চব্বিশ অস্তিত্ব: সারজিস আলম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:২৪ পিএম

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের শিকড় আর ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের অস্তিত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নরসিংদীর ভেলানগর এলাকায় তাহমিদ চত্বরে সাত দফা দাবিতে লিফলেট বিতরণ অনুষ্ঠানে সারজিস আলম এ কথা বলেন।

এসময় তিনি বলেন, এ অস্তিত্বকে যাতে আমরা ইতিহাসের অংশ হিসেবে  রাখতে পারি, সে জন্য আমাদের শহীদদের কথা, আমাদের বীর যোদ্ধাদের কথা, বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন আমাদের ঐক্যবদ্ধ করেছে সে প্লাটফর্মটির কথা স্মরণে রাখতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, সকল সিস্টেমের কথা, সকল পেশার মানুষের প্রতিটি কথা জুলাই আন্দোলনের ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে।

সারজিস বলেন, নরসিংদী জেলখানা মোড় ছিল ২০২৪ সালের আন্দোলনের অন্যতম রণক্ষেত্র। ফ্যাসিস্ট হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা ও পুলিশ নামক কিছু সন্ত্রাসী বাহিনী নিরীহ ছাত্র-জনতার উপর গুলি চালিয়েছিল। এখানে কেউ কেউ পোষাকে, কেউ পোশাক ছাড়া, কেউ অস্ত্র নিয়ে, কেউ অস্ত্র ছাড়া আমাদের ছাত্রদের উপর হামলা চালিয়েছে।

তিনি আরো বলেন, যে চেতনা ধারণ করে ২০২৪ সালের ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে, যে আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে ২৪ এর গণ-অভ্যুত্থান সংগঠিত হলো, যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রক্ত ঝরলো, অনেক প্রাণহানি ঘটলো, সে বিষয়গুলো একটি লিখিত ঘোষণাপত্রে (ডকুমেন্টেশন) থাকা উচিত।

একাত্তর/আরএ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ও ছাত্রদল সমর্থিত ‘জুলাই ফাইটার্স’-এর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে। একদিন আগের সংঘাতের জেরে দুই পক্ষই আলাদা...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর