বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, পা হারালো বাংলাদেশি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০১:২১ পিএম

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, তাদের মধ্যে একজনের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী এবং আশারতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার আশারতলী আট নম্বর ওয়ার্ডের আলী হোছেন (৩৫) ও মো. আরিফ উল্ল্যাহ।

স্থানীয়রা জানায়, ওই দুই জন মিয়ানমারের ভেতরে অবৈধভাবে প্রবেশ করে গরু আনতে গিয়েছিলেন। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য শামশুল আলম জানান, খবর পেয়ে আহত আলী হোছেন এবং আরিফ উল্ল্যাহকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের কানেও গেছে এই ঘটনা। 

একাত্তর/এসি
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করা ৯৬টি মাইন সফলভাবে নিষ্ক্রিয় করেছে যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল টিম।
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর