ব্রাহ্মণবাড়িয়ায় সাতসকালে খুনের বদলা খুন, ঝরলো দুই প্রাণ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সাতসকালে জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রতিশোধ নিতে এর কিছুক্ষণের মধ্যেই আরেকটি হত্যার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া (৫৫) ও তার প্রতিপক্ষ ভাতিজা ইনসান মিয়ার পক্ষের আনামত মিয়া (৬০)। আমানত একই গ্রামের মিছির আলী ছেলে।

নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিশুতারা গ্রামের একটি ভিটিবাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সঙ্গে ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলছিল। এরই জেরে সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আজাদ মিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। এরপরই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়ার ওপর হামলা করে তাকে বল্লম দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর