চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেপ্তার

আপডেট : ১৩ মে ২০২৫, ০১:১৬ পিএম

সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নেত্রী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)র সাবেক সদস্য এবং আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ মে) দিনগত রাত ১টার দিকে নগরীর বায়েজিদ থানার আতুয়ার ডিপো এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আরিফুর রহমান। তিনি জানান, নগরীর বায়েজিদ এলাকার একটি বাসা থেকে জিন্নাত নামে এক নারীকে আমরা আটক করেছি। তার বিষয়ে যাচাই-বাছাই চলছে।

জিনাত সোহানার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। আওয়ামী লীগের হয়ে  সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এছাড়া মাদ্রাসায় জাতীয় সংগীত পাঠ ও জঙ্গিবাদবিরোধী কার্যক্রমে সক্রিয় ছিলেন।

তথ্য অনুযায়ী, তিনি চট্টগ্রাম চেম্বার ও উইমেনস চেম্বারের সাবেক সদস্য, এবং ফারমিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে বিজিএমইএ’রও সদস্য ছিলেন। তার স্বামী মোহাম্মদ ইমরান বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি এবং অতীতে সাধারণ সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

পতিত আওয়ামী লীগের সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আরাফাতের ঘনিষ্ঠ ছিলেন জিনাত সোহানা।

পুলিশ জানিয়েছে, গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় জিনাত সোহানা এজাহারভুক্ত আসামি। মামলাটি কোতোয়ালী থানায় দায়ের করেন ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ চৌধুরী। এতে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ এবং ইসকন নেতাদের নাম উল্লেখ করে মোট ২৯ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আরও ৪০–৫০ জনকেও অভিযুক্ত করা হয়েছে।

ওসি জানান, মামলার পরিপ্রেক্ষিতে রাতেই তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

একাত্তর/আরএ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
গণঅভ্যুত্থানে পালানো সরকার আবার ফিরে এসেছে, সারা পৃথিবীতেই এমন কোনো নজির নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ ও ইউরোপীয় ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনা নিয়ে ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনার...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর