মেঘনায় ট্রলার ডুবি: আরও এক পুলিশের মরদেহ উদ্ধার

আপডেট : ০২ জুন ২০২৫, ০৮:০৪ পিএম

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনার দুই দিন পর আরও এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই নৌ দুর্ঘটনায় দুই পুলিশসহ তিনটি মরদেহ উদ্ধার করা হলো। তবে এখনও নিখোঁজ রয়েছে তিন বছরের একটি শিশু।

সোমবার (২ জুন) বিকেলে সাড়ে পাঁচটার দিকে হাতিয়ার চনন্দী ইউনিয়নের চরনোঙ্গলিয়ার চর দরবেশ বাজারের দক্ষিণ পাশে মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম সাইফুল ইসলাম (২৮)। তিনি নোয়াখালী পুলিশ লাইন্সের নায়েক। বাড়ি লক্ষ্মীপুর, বাবার নাম সিরাজুল ইসলাম।  

নিখোঁজ শিশুটির নাম মো. তামিম (৩)। সে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১ নম্বর ক্লাস্টারের মো.তারেকের ছেলে।  

হাতিয়া থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা  জানান, বিকেলে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। উদ্ধার পরে শনাক্ত করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

তিনি জানান, এর আগে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১ নম্বর ক্লাস্টারের মো. তারেকের স্ত্রী হাসিনা খাতুন (২৫) ও  ভাসানচর থানার সাব পোস্ট মাস্টার ও ফেনীর পৌর দৌলতপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. গিয়াস উদ্দিনের (৫৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।  

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, গত ২৫ মে নোয়াখালী পুলিশ লাইন্সের  এসআই (সশস্ত্র) মোস্তাফিজুর রহমান, নায়েক সাইফুল ইসলাম নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা শেষে রোহিঙ্গা নাগরিকদের পাহারা (স্কট) দিয়ে ভাসানচরে যায়। ৩১ মে (শনিবার) দুপুর দুইটার  দিকে ভাসানচর থেকে চার জন পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজি সংস্থার লোকসহ ৩৯জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। পথে ভাসানচর থেকে ৭-৮ কিলোমিটার দূরে গিয়ে করিমবাজার সংলগ্ন ডুবোচরের মেঘনা নদীতে বৈরি আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও কোস্টগার্ড ৩৫ জনকে জীবিত উদ্ধার করেছিল। 

তিনি আরও জানান নিহত পুলিশ সদস্য সাইফুল ইসলাম ২০১৬ সালের ১১ আগস্ট পুলিশে যোগ দেন। পরে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর নোয়াখালী পুলিশ লাইন্সে আসেন। তার বাড়ি লক্ষীপুরে জেলায়।

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর