কালুরঘাট দুর্ঘটনায় তদন্ত কমিটি, সাময়িক বরখাস্ত চার রেলকর্মী

আপডেট : ০৬ জুন ২০২৫, ১১:১২ এএম

চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর ট্রেনের ধাক্কায় সংঘটিত দুর্ঘটনার তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে চার রেলকর্মীকে।

বরখাস্তকৃতরা হলেন, পর্যটক এক্সপ্রেস ট্রেনের দায়িত্বে থাকা গার্ড সোহেল রানা (হেডকোয়ার্টার, চট্টগ্রাম), লোকোমাস্টার গোলাম রসুল (টি নং-৫৩০), সহকারী লোকোমাস্টার আমিন উল্লাহ (টি নং-৭২৩) এবং অস্থায়ী গেটকিপার (টিএলআর) মাহবুব।

অন্যদিকে, তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তার নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন, ডিএমই (লোকো), চট্টগ্রাম; ডিভিশনাল ইঞ্জিনিয়ার-১ এবং বিভাগীয় চিকিৎসক, পাহাড়তলী, চট্টগ্রাম।

উল্লেখ্য, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি গত ৫ জুন রাত ১০টায় চট্টগ্রামের কালুরঘাট সেতু পার হওয়ার সময় সিগন্যাল অমান্য করে ধাক্কা দিলে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল ব্রিজে উঠে পড়লে ওই দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ মৃত্যু হয়েছে তিন জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন।

একাত্তর/আরএ
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর