মুরাদনগরে মব ও ভিডিওর নেপথ্যে দুই ভাইয়ের বিরোধ: র‌্যাব

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০১:৫৯ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর গ্রামে এক নারীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পেছনে মূল কারণ শাহ পরান এবং তার বড় ভাই ফজর আলীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের দাবি, পূর্ব শত্রুতার জেরে শাহ পরান তার বড় ভাই ফজর আলীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই ঘটনা সাজিয়েছিলেন।

শুক্রবার (৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। 

লে. কর্নেল সাজ্জাদ জানান, বাহেরচর গ্রামের ফজর আলী এবং ছোট ভাই শাহ পরান দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে উত্ত্যক্ত করছিলেন। ঘটনার দুই মাস আগে দুই ভাইয়ের মধ্যে বিরোধের কারণে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। গ্রাম্য শালিসে ফজর আলী তার ছোট ভাই শাহ পরানকে প্রকাশ্যে চড় মারেন, যা শাহ পরানের প্রতিশোধের কারণ হয়ে দাঁড়ায়। এরপর ভুক্তভোগীর মা ফজর আলীর কাছ থেকে সুদের বিনিময়ে ৫০ হাজার টাকা ধার নেন।

ঘটনার দিন সন্ধ্যার পর ভুক্তভোগীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ফজর আলী সুদের টাকা আদায়ের অজুহাতে তার ঘরে প্রবেশ করেন। এর ২০ মিনিট পর শাহ পরান তার পূর্বপরিকল্পিত পরিকল্পনা অনুযায়ী স্থানীয় আবুল কালাম, অনিক, আরিফ, সুমন, রমজান এবং অজ্ঞাতনামা ৮-১০ জনের সঙ্গে দরজা ভেঙে ঘরে ঢুকে পড়েন। তারা ভুক্তভোগী নারীকে শারীরিকভাবে নির্যাতন ও শ্লীলতাহানী করেন এবং অশ্লীল ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

র‍্যাব জানায়, ঘটনার পর শাহ পরানসহ আবুল কালাম ও অন্য আসামিরা আত্মগোপনে চলে যান। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শাহ পরানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ফজর আলীর উপর প্রতিশোধ নিতে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। তিনি ইমোর মাধ্যমে অন্যদের ডেকে মব সৃষ্টি করেন। শাহ পরানকে মুরাদনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে, এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত এক জুলাই নির্যাতনের শিকার নারী জানান, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু তিনি মামলা চালিয়ে যাবেন। 

বলেন, ‘‘কিন্তু আমি ভয় পাচ্ছি না। প্রশাসনসহ সবার সহযোগিতায় আমি ন্যায় বিচার আশা করি। আমার সঙ্গে আগে কারো কোনো সম্পর্ক ছিলো না। ফজর আলী দরজার খিল ভেঙে ঘরে ঢুকে আমাকে ধর্ষণ করে। আমি নির্যাতনের শিকার, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্বামী হুমকি পাওয়ার পর প্রবাস থেকে ফোন করে মামলা তুলে নিতে বলেছিলেন। তবে পরিবার ও নিজের সিদ্ধান্তে মামলা চালিয়ে যাবো। অন্যায়ের বিচার না হলে অন্যের সঙ্গেও এমন হতে পারে। প্রশাসনসহ সবার আশ্বাস- তারা আমার পাশে থাকবে। আমি অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।’ 

গত ২৬ জুন দিবাগত রাতে এই ঘটনা ঘটে এবং ২৯ জুন ভুক্তভোগী মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এ পর্যন্ত ধর্ষণের অভিযোগে ফজর আলীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর