বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুতস্পৃষ্টে নিহত তিন

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১১:০২ এএম

বান্দরবানে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে ছুটে আসা তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক পরিবারের দুই জনসহ তিন ম্রো নারী নিহত হয়েছেন।

সোমবার (১৪জুলাই) সকা‌লে বান্দরবানের চিম্বুক সড়‌কের তোরে মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- তুম‌লে ম্রো (১৭), রও‌লেং ‌ম্রো (৩৫) ও রি‌য়েম ম্রো। তারা সবাই ওই পাড়ার বাসিন্দা। 

বান্দরবান চিম্বুক সড়‌কের বারো মাইল এলাকার বাজার ক‌মি‌টির সভাপ‌তি রাংরাও ম্রো ব‌লেন, পাড়ার এক‌টি বৈদ্যুতিক ট্রান্সফরমার বি‌স্ফো‌রিত হয়। বিস্ফোরণে ছুটে আসা তারে জ‌ড়ি‌য়ে ঘটনাস্থলেই তারা মারা যান। একজনের মরদেহ বান্দরবান সদর হাসপাতা‌লে আনা হলেও বাকি দুটো মরদেহ ঘটনাস্থলেই পড়ে আছে। 

বান্দরবা‌নের পু‌লিশ সুপার মো. শ‌হিদুল্লাহ কাওছার ব‌লেন, একজনের মরদেহ সদর হাসপাতালে আনা হয়েছে। বাকি লাশ দুটি উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর