কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া এলাকায় উচ্ছেদ অভিযানে তীব্র প্রতিরোধের মুখে পড়ে বিআইডব্লিউটিএ। উচ্ছেদ অভিযান পরিচালনাকারীরা জানান, হাইকোর্টের নির্দেশে বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান চালানো হচ্ছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কক্সবাজার শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে, ব্যারিকেড তৈরি করে ও শহরের গুণগাছতলা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করের স্থানীয়রা। এসময় তারা প্রায় দুই ঘণ্টা সড়কে অবস্থান করে।
উচ্ছেদ আতঙ্কে থাকা নুনিয়ারছড়া, সমিতি পাড়া, টেকপাড়া ও পেশকার পাড়ার শত শত নারী-পুরুষ সকাল থেকেই শহরের গুণগাছতলা এলাকায় জড়ো হয়ে প্রতিবাদে অংশ নেন।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ের কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এসে আন্দোলনকারীদের শান্ত করেন।
তিনি জানান, প্রশাসনের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। তখন আন্দোলনকারী হাজারো নারী পুরুষ অবরোধ তুলে নিয়ে রাস্তার থেকে সরে যান।
ব্যতিক্রম এক বিয়ের সাক্ষী হলো হাসপাতালের চার দেয়াল
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী দম্পতি নিহত