পরিস্থিতি গত ১৫ বছরের মতো থাকলে মানুষ বরদাস্ত করবে না: খোকন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার  এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, এ দেশের মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায় এবং সম্মান নিয়ে বেঁচে থাকতে চায়। কিন্তু গত ১৫ বছরে দেশে যে সব অঘটন ঘটে গেছে এবং যারা দেশে অরাজকতা করেছে  জনগণ তাদের বিতাড়িত করেছে।  তারা দেশ থেকে পালিয়ে গেছে। বর্তমানে দেশে এ রকম পরিস্থিতি চললে, এখন যারা আছেন এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যদি মানুষের স্বপ্ন, সম্মান নিয়ে টানাটানি করে জনগণ তা বরদাস্ত করবে না।   

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন ড. ইউনুস  একজন সম্মানীত ব্যক্তি। তাই ইউনুস সরকারের ওপর আস্থা রাখুন। আশা করি, তারা ফেব্রুয়ারিতে ভালো একটা নির্বাচন উপহার দেবো।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ হোসেনরে সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, নোয়াখালী জজ কোর্টের পিপি সেলিম শাহী ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেল্লাল হোসেন পাটোয়ারিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পরে অতিথিগন বিদ্যালয়ে থেকে জিপিএ-৫ পাওয়া ১০ জন কৃতি শিক্ষার্থীরে হাতে পুরস্কার তুলে দেন।  

একাত্তর/এসি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর