চট্টগ্রামে শিপইয়ার্ডে আগুন, আট শ্রমিক দগ্ধ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম

চট্টগ্রামে একটি শিপইয়ার্ডে আগুন লেগে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়া এলাকায় জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন- দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তার শেখ, সহিদুর রহমান, মো. ফারুক, দুলাল হোসেন ও হানিফ আলী।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানান, সীতাকুণ্ডের একটি জাহাজ ভাঙার কারখানায় দুর্ঘটনাবশত আগুন লেগে আট শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি। তাদের মধ্যে দুই জনের শরীরের প্রায় ২৫ শতাংশ এবং পাঁচ জনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য তরল পদার্থ থেকে আগুনের সূত্রপাত।

জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডের অংশীদার মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি।

সীতাকুণ্ড শ্রম পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আহত শ্রমিকরা বর্তমানে দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ইয়ার্ড কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা করেছে।

একাত্তর/এসি
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর