নোয়াখালী বিভাগ দাবিতে ডিসি অফিস ঘেরাও

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পিএম

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ‘সর্বদলীয় বিভাগ বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় দুই ঘণ্টা ব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচি একাত্মতা ঘোষণা করে বিএনপি, জামায়াত, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, হেফাজত ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়া সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করেন। 

সমাবেশে বক্তারা বলেন, প্রায় পৌনে তিনশ বছর আগের নোয়াখালী একটি সমৃদ্ধ জনপদ। এ জনপদ থেকে বিভাগ ঘোষণা করা এটি তাদের দাবি নয়, এটি অধিকার। ভাষা শহীদ থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের জন্মস্থান নোয়াখালী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়িরও বৃহত্তর নোয়াখালীতে।

তারা বলেন, খালেদা জিয়া যদি তার আমলে বরিশালকে বিভাগ করতে পারেন, তাহলে তার সম্মানে এখন নোয়াখালীকে বিভাগ করাও অত্যন্ত যৌক্তিক দাবি। পাশাপাশি জুলাই সনদের ৬৮ নম্বর ধারায় কুমিল্লাকে বিভাগ ঘোষণার প্রস্তাব বাতিল না হলে আগামীতে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে। 

নোয়াখালী সোনাপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাসারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আযাদ, জেলা যুবদেলর সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুুরুল আমিন খান, গণঅধিকার পরিষদের নতো আবদুজ্জাহেরসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবন্দ।

একাত্তর/এসি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর