নোয়াখালীতে ‘পাচারকালে’ ৩৫০ বস্তা ইউরিয়া সার আটক

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০১:৩০ পিএম

নোয়াখালীতে একটি ট্রলারে ৩৫০ বস্তা ইউরিয়া সার আটক করেছেন স্থানীয়রা। তাদের ধারণা, সারগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া হচ্ছিলো। প্রশাসনে খবরে দিয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রলারসহ সার জব্দ করে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করা যায়নি, পাওয়া যায়নি সারের মালিক।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে জেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সুইজের বরই তোলা এলাকায় সার বোঝাই ট্রলারটি আটক করা হয়। 

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এই তথ্য জানান সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ।

তিনি বলেন, ওই ট্রলারে ৩৫০ থেকে ৪০০ বস্তা ইউরিয়া সার রয়েছে। যা বাইরে পাচারের উদ্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে এনে একত্রিত করা হয়েছিলো। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সারগুলো জব্দ করে থানা একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ওই এলাকায় জামাল মাঝির ট্রলারে পাচারের সময় সরকারি ৩৫০ বস্তা সার আটক করা হয়। পরে বিষয়টি প্রশাসনে জানালে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে সারগুলো জব্দ করে। তবে সেখানে গিয়ে সারের কোনো মালিক পাওয়া যায়নি।

তাদের ধারণা, স্থানীয় কিছু ব্যক্তির যোগসাজশে মিয়ানমারে পাচারের জন্য সারগুলো ট্রলার বোঝাই করা হয়। প্রশাসনের আসার খবর পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া বলেন, সারগুলো প্রশাসনের হেফাজতে রয়েছে। সারের মালিকানা দাবি করে এখনও কেউ আসেনি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর