মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে নারী গুলিবিদ্ধ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পিএম

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের লম্বাবিল বাগগুনা এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ছেনুয়ারা বেগম নামের এক নারী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। আহত ছেনুয়ারা বেগম স্থানীয় আক্তার হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, ঘটনার দিন বিকেলে মিয়ানমার দিক থেকে ছোড়া একটি গুলি তার পায়ে লাগে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এছাড়া একই এলাকার একটি দোকানে আরেকটি তাজা গুলি এসে পড়ে, যা স্থানীয়রা উদ্ধার করেছেন।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক জানান, ঘটনাটি তারা শুনেছেন এবং আহত নারীকে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফের ইউএনও শেখ এহেসান উদ্দিন বলেন, একজন নারী গুলিবিদ্ধ হওয়ার খবর তিনি পেয়েছে।

টেকনাফ সীমান্তের লোকজন ধারণা করছেন, মিয়ানমারের আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের সঙ্গে গোলাগুলির সময় গুলি উড়ে এসে নারীর পায়ে লাগে।

একাত্তর/আরএ
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর