র‌্যাবের ওপর হামলার জবাব আইন অনুযায়ী ও কঠোরভাবে: মহাপরিচালক

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে র‍্যাব সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি বলেন, সন্ত্রাসীদের ধরতে র‍্যাবের অভিযান চলবেই। অপরাধীরা যেখানেই থাকুক, আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র‍্যাব-৭ কার্যালয়ে নিহত র‍্যাব সদস্য নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়ার নামাজে জানাজা শেষে তিনি এসব কথা বলেন।

র‌্যাবের ডিজি আরও বলেন, নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া দেশ ও জনগণের নিরাপত্তায় দায়িত্ব পালন করতে গিয়ে আত্মোৎসর্গ করেছেন। র‍্যাব সদস্যদের ওপর হামলা মানেই রাষ্ট্রের ওপর হামলা। এর জবাব আইন অনুযায়ী কঠোরভাবেই দেওয়া হবে।

জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শোকবহ অনুষ্ঠানে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সহকর্মী ও মরহুমের স্বজনরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) র‍্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যায়। এসময় তারা দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলার শিকার হয়। এ ঘটনায় র‍্যাবের চার জন সদস্য গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচ-এর জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন।

একাত্তর/এসি
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর