ঈদযাত্রা: চট্টগ্রামে বাস কাউন্টারে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৪:১৬ পিএম

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং টিকেটের কৃত্রিম সঙ্কট রোধে চট্টগ্রামের দামপাড়া এলাকায় বিভিন্ন বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেছে সংস্থাটি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ।

অভিযান চলাকালে দামপাড়া এলাকার বেশ কয়েকটি যাত্রীবাহী বাসের কাউন্টার পরিদর্শন করা হয়। এ সময় দেখা যায়, কিছু কাউন্টারে সিটভিত্তিক ভাড়ার সঠিক মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছে না। এছাড়া টিকেট নিয়ে কারসাজির অভিযোগও খতিয়ে দেখা হয়।

অধিদপ্তরের পক্ষ থেকে কাউন্টার সংশ্লিষ্টদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, প্রত্যেকটি কাউন্টারে দৃশ্যমান স্থানে ভাড়ার মূল্যতালিকা প্রদর্শন করতে হবে, যাত্রীদের সঙ্গে কোনো ধরনের হয়রানি বা দুর্ব্যবহার করা যাবে না, ঈদকে কেন্দ্র করে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা চলবে না।

এদিন অভিযান চলাকালে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় কয়েকটি বাস কাউন্টারকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও বেশ কিছু প্রতিষ্ঠানকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

উপ-পরিচালক ফয়েজ উল্লাহ সাংবাদিকদের বলেন, ঈদযাত্রায় যাত্রীদের স্বস্তি নিশ্চিত করতে এবং কোনো অসাধু চক্র যাতে ফায়দা লুটতে না পারে, সেজন্য আমাদের এই তদারকি কার্যক্রম। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এবং ঈদযাত্রাকে ভোগান্তিহীন করতে পুরো জেলা জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একাত্তর/এসি
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর