লক্ষ্মীপুরে ঈদের রাতে আগুনে পুড়লো সাত দোকান

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০১:০৩ পিএম

লক্ষ্মীপুরে আগুনে সাতটি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শনিবার (২১) রাত ১১টার দিকে জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে এই আগুনের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে— আমিন ভ্যারাইটিজ স্টোর, হাজী হাশেম স্টোর, সুচি শিল্পালয়, শ্রাবন্তী শিল্পালয়, ইমরান স্টোর, জনতা টেইলার্স এবং বেবিশপ।

স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোকে গ্রাস করে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে দোকানগুলোর মালামাল ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছেন।

কমলনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের দুটি ইউনিট কাজ শুরু করে এবং এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। মুহূর্তের আগুনে সব হারিয়ে অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়েন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি আরও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

একাত্তর/এসি
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর