ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে পাওয়া সেই মর্টার শেল নিষ্ক্রিয়

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার হওয়া একটি শক্তিশালী মর্টার শেল নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রাম থেকে উদ্ধারের পর বড়হরণ গ্রামের নোয়াগাঁও কবরস্থানের পার্শ্ববর্তী পুকুরপাড়ে এটি নিষ্ক্রিয় করা হয়।

এর আগে গত রোববার (২৯ মার্চ) বড়হরণ গ্রামের ভাষা সৈনিক ফরিদ উদ্দিন আহমেদের বাড়িতে পুকুর খননের কাজ করার সময় শ্রমিকরা এই মর্টার শেলটি খুঁজে পান। উদ্ধারের পর থেকে গত চার দিন এটি পুলিশের বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছিলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাষা সৈনিক ফরিদ উদ্দিন আহমেদের বাড়িতে পুকুর পুনঃখননের কাজ চলছিলো। গত রোববার দুপুরে শ্রমিকরা কোদাল দিয়ে মাটি কাটার সময় হঠাৎ ধাতব বস্তুটি দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে এলাকাটি ঘিরে রাখে।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল মর্টার শেলটি সতর্কতার সঙ্গে সরিয়ে নিয়ে জনশূন্য স্থানে নিষ্ক্রিয় করে। 

উদ্ধার অভিযান শেষে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার বলেন, ধারণা করা হচ্ছে, এটি মহান স্বাধীনতা যুদ্ধের সময় ছোঁড়া হয়েছিলো, যা কোনো কারণে অবিস্ফোরিত থেকে যায়। সব ধরনের নিরাপত্তা নির্দেশনা মেনে এটি নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় আর কোনো ঝুঁকি নেই।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম বলেন, মর্টার শেলটি পাওয়ার পর থেকেই আমরা সেটিকে নিরাপত্তার বেষ্টনীতে রেখেছিলাম যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটিকে সফলভাবে নিষ্ক্রিয় করেছে।

দীর্ঘদিন পর মাটির নিচ থেকে এমন যুদ্ধকালীন বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও সফলভাবে তা নিষ্ক্রিয় করায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।

একাত্তর/এসি
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর