ব্রাহ্মণবাড়িয়ায় কবরস্থানেই ঝড়লো দুই প্রাণ, আহত ১০

আপডেট : ০৯ জুন ২০২৬, ১১:৪০ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় কবর খুঁড়তে গিয়ে ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

সোমবার (৮ জুন) সকালে জেলার কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের কবরস্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—নিয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং একই গ্রামের প্রবাসী রুবেল মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই গ্রামের বাসিন্দা মতি সরকারের স্ত্রীর মৃত্যুর পর তার দাফনের প্রস্তুতি চলছিলো। সকালে গ্রামের কবরস্থানে তার কবর খোঁড়ার কাজে অংশ নেন স্থানীয় বেশ কয়েকজন যুবক ও বাসিন্দা। কাজ চলাকালীন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি আসার উপক্রম হলে কবরটি ঢেকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

এ সময় কবর ঢাকার জন্য ব্যবহৃত স্টেইনলেস স্টিলের (এসএস) একটি শিট (পাত) টেনে ওপরে তুলতে গেলে সেটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের লাইনের তারের সংস্পর্শে আসে। এতে পুরো শিটটি বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই নুরু মিয়া ও সানাউল্লাহ মারা যান। একই সঙ্গে সেখানে থাকা আরও প্রায় ১০ জন গুরুতর আহত হন।

কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
নেত্রকোনায় বিদ্যুতস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে আরেক ভাইও। রোববার (১১ অক্টোবর) সকালে জেলার কেন্দ্রয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর