লুডু খেলায় শিশুদের ঝগড়া, বাড়িতে হামলায় বাবা নিহত আহত ১৫

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০২:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) সকালে জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হামদু মিয়া (৫৩)। তিনি পাইকপাড়া বন্ধের হাটি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে হামদু মিয়ার ছেলে নিরবের (১১) সঙ্গে একই পাড়ার আবুল ইসলামের ছেলে ইয়াসিনের (১২) লুডু খেলা নিয়ে কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াসিনের মাথা ফেটে যায়।

এই ঘটনার জেরে শনিবার সকাল ৯টার দিকে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। তাদের এলোপাথাড়ি হামলায় ঘটনাস্থলেই হামদু মিয়া নিহত হন। এ সময় তার আট বছরের ছেলে হাসান গুরুতর আহত হয়।

হামলায় উভয় পক্ষের আরও অন্তত ১৪ জন আহত হন। আহতদের মধ্যে লিটন মিয়া (৩৫), এরশাদ (৪০), রেজু বেগম, ফারুক মিয়া ও ইসলাম মিয়ার নাম জানা গেছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত কারণ জানতে ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। এলাকা বর্তমানে শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর