লক্ষ্মীপুরে দেশীয় বন্দুক, অস্ত্র ও ইয়াবাসহ আটক দুই

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, বিভিন্ন দেশীয় অস্ত্র ও ১৭০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে সদর উপজেলার শাকচর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ি এলাকায় গোপন খবরে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শাকচর ইউনিয়নের ফরাজি বাড়ির হাসান ওরফে শান্ত এবং একই এলাকার শরিফ।

পরে বুধবার (২৮ অক্টোবর) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শাকচর ফরাজি বাড়ি এলাকায় ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে হাসান ওরফে শান্তর হেফাজত থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি চাইনিজ কুড়াল, একটি কালো বেসবল ব্যাট, একটি টিপ ছুরি এবং ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই সময়ে শরিফের কাছ থেকে আরও ৭০ পিস ইয়াবা জব্দ করা হয়। সব মিলিয়ে তাদের কাছ থেকে মোট ১৭০ বড়ি ইয়াবা ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, অস্ত্র ও মাদক উদ্ধারসহ দুই আসামিকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরে এক মাটি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, মাটি বিক্রির ব্যবসাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আগে থেকেই তাকে হুমকি দিতো। তারাই...
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী এলাকায় চুরির অপবাদ দিয়ে তাড়া করার পর এক যুবকের গায়ে পরিহিত লুঙ্গি খুলে কাদাপানিতে নেমে পড়ার এক অভিনব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।...
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে জুয়েল নামের এক যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) রাতে সংঘটিত এই হামলায় দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রদল...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এলাকার এহ্ইয়াউল উলুম হাফিজিয়া মাদ্রাসার এক আবাসিক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক...
রাজধানীর মহাখালীতে অবস্থিত রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির নিজ কার্যালয়ে মবের শিকার হয়েছেন। প্রতিষ্ঠানটির পরিচালকের কক্ষে ঢুকে তাকে...
ক্রিকেটের নিয়তি কখনো কখনো কী নিষ্ঠুর হতে পারে, তার এক জলজ্যান্ত সাক্ষী হয়ে থাকল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম! সেঞ্চুরির জন্য দরকার মাত্র একটি রান, শট খেলার জন্য চোখ টিপছেন ব্যাটসম্যান, অথচ ঠিক সেই...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই। সাক্ষাৎকালে জাপান সরকারের মন্ত্রী বাংলাদেশকে বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষণীয়...
মাঝ আকাশে চরম বিপদের মুখে পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা সেই এয়ার অ্যাম্বুলেন্সের ভারতীয় রোগী অঞ্জনা ভৌমিকের মরদেহ অবশেষে সসম্মানে স্বদেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। আইনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর