মাদক মামলায় কাশিমপুরের কারারক্ষীর কারাদণ্ড

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম

গাজীপুরের জয়দেবপুর থানার সাত বছর আগের মাদকের মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে গাজীপুর অতিরিক্ত দায়রা জজ আদালত -৩ এর বিচারক  মোসাম্মাৎ রেহেনা আক্তার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত কারারক্ষী মো. আজিজার রহমান বগুড়া জেলার শিবগঞ্জ থানার পোড়ানগরীর ছয়ঘড়িয়া গ্রামের মো. নবাব আলী ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদা ইয়াসমিন জানান, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে গোপন খবরের ভিত্তিতে কারা চত্বরের ভিতরে কারারক্ষী আজিজারকে তল্লাশি করে ৬০০পিস ইয়াবাসহ আটক করে কারা কর্তৃপক্ষ।

 

একাত্তর/জো
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রাজধানীর প্রতিবেশী জেলা গাজীপুরের শিল্পাঞ্চলে চরম সংকট কাটিয়ে অবশেষে ফিরতে শুরু করেছে স্বস্তি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ ঘোষণার পর শিল্পাঞ্চলটিতে গ্যাসের চাপ বৃদ্ধি পেয়েছে এবং একই সঙ্গে...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর