নারায়ণগঞ্জে কথা কাটাকাটির এক পর্যায়ের স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদে ও নারীকে আটক করেছে।
শুক্রবার বিকেলে জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ব্যক্তির নাম শাহজাহান মিয়া। তার বাড়ি চাদঁপুরের শাহরাস্তি এলাকার। বর্তমানে তিনি সোনাপুর এলাকার আক্কাস আলীর বাসায় ভাড়ায় থাকতেন। আটক নারীর নাম রোজিনা। তিনি শাহজাহানের দ্বিতীয় স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, উপজেলার কাচঁপুর সোনাপুর এলাকায় শাহজাহান মিয়া দ্বিতীয় বিয়ে করে ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের দাবি, বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে রোজিনা তার স্বামীর গোপনাঙ্গে আঘাত করে আহত করেন। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কৃষকের মৃত্যু