নাশকতার মামলায় নরসিংদী শহর জামায়াতের আমির ও শিবিরের জেলা শাখার সাবেক সভাপতিসহ ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৌর শহরের গাবতলী, চিনিশপুর ও বাশাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শহর জামায়াতের আমির আজিজুর রহমান (৪৫), ইসলামি ছাত্রশিবিরের শহর শাখার সাবেক সভাপতি নাসির আহমেদ (৩০), শহর জামায়াত সদস্য আমজাদ হোসেন (৫২), জেলা জামায়াত সদস্য মোস্তফা মিয়া (৪৭) এবং শহর জামায়াত সদস্য হাবিব হাসান(৩৫)।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া জানান, ২৯ সেপ্টেম্বর নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করে। যার পরিপ্রেক্ষিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হবে এবং পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।
হাতিয়ায় পুলিশের সাথে রউফ বাহিনীর গোলাগুলি, আটক ছয়