গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১০:৪৯ এএম

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বুধবার সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। 

তার নাম রমাকান্ত রায় (৭০)। তিনি নলডাঙ্গা গ্রামের কার্তিক রায়ের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাত ১২টার দিকে পাশের গোলাবাড়িয়া গ্রামের ধর্মীয় একটি সভা শেষে বাড়িতে ফিরছিলেন রমাকান্ত। নলডাঙ্গা রেল ক্রসিংয়ে পৌঁছালে ট্রেনে কাটাপড়ে তার মৃত্যু হয়। 

তিনি জানান, রাজশাহী থেকে ছেড়ে আশা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টার দিকে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। যাত্রী নামিয়ে ফিরে আসে গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে।  খালি ট্রেনটি ফিরে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। 

পরের ব্যবস্থা নেওয়ার জন্য রাজবাড়ী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

একাত্তর/এসি
গোপালগঞ্জের কাশিয়ানীতে সুমন শেখ (১৫) নামের এক কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও, বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। 
গোপালগঞ্জের মুকসুদপুরে এক মাংস বিক্রেতাকে গরুর মাংস বিক্রি না করে শুধু শুকরের মাংস বিক্রির নির্দেশ দেওয়ার অভিযোগ ঘিরে সৃষ্ট তোলপাড়ের অবসান হয়েছে। প্রশাসন ও পুলিশের উদ্যোগে আয়োজিত এক সমঝোতা বৈঠকে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর