গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত এক

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম

গাজীপুরের টঙ্গীতে একটি টেক্সটাইল মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

সোমবার দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত আব্দুস ছাত্তার (৫০) গাজীপুরের জারুন মিরপুর এলাকার নন্দন গ্রামের মৃত মোকছেদ আলী খানের ছেলে। তিনি টঙ্গীতে থাকতেন। ‘আনোয়ার সিল্ক’ নামের ওই প্রতিষ্ঠানে সেকশন অফিসার হিসেবে কাজ করতেন তিনি।

আহত তৌহিদুল (২০) একই প্রতিষ্ঠানে সেকশন অফিসারের সহকারী হিসেবে কাজ করতেন।

প্রতিষ্ঠানের ফায়ার সেফটি কর্মকর্তা তাজুল মন্ডল জানান, বিস্ফোরণের পর সহকর্মীরা আহত অবস্থায় ওই দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ছাত্তারকে মৃত ঘোষণা করেন। তৌহিদুল চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

একাত্তর/আরএ
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর