অবরোধের আগে মতিঝিলে বাসে আগুন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৩ পিএম

বিএনপি ১১ দফা অবরোধ শুরুর আগে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে আগুন দিয়ে একটি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, সোমবার বিকেল ৩টা ৩৫ মিনিটের বাসটিতে আগুন দেওয়ার খবর আসে।

এর পর ফায়ার সার্ভিসের দুটো ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। তবে তারা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট হবে ৭ জানুয়ারি।

দেশের সিংহভাগ রাজনৈতিক দল ভোটে অংশ নিলেও বিএনপি তফসিল বর্জন করে সরকার পতনের এক দফা দাবিতে নাশকতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।  

আর বিএনপির কর্মসূচিতে সারাদেশে অসংখ্য যানবাহনে আগুন দেয়া হয়েছে। ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারাদেশে রোববার পর্যন্ত ২৬৭টি যানবাহনে আগুন দেওয়ার খবর দিয়েছে ফায়ার সার্ভিস।

আরবি 
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মারা গেছেন। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
শিশুরা যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেদিকে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর