অটোরিকশা ও ডাম্পট্রাকের সংঘর্ষে তিনজন নিহত 

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:০৭ পিএম

মানিকগঞ্জের সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ডাম্পট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে মহাসড়কের আউটপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক শাহীন মোল্লা (৪২) মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডী গ্রামের ইমান মোল্লার ছেলে। নিহত অন্য দুইজন হলেন জসিম তালুকদার (৪৫) ও তার নাতি ইয়াসিন (৫)। 

নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে সদর থানা পুলিশ। আর আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হামজা (৩) ও ফৌজিয়ার (৩০) অবস্থা আশঙ্কাজনক। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে সদর উপজেলার বালিরটেক থেকে মানিকগঞ্জ শহরগামী একটি সিএনজির সঙ্গে বিপরীতমুখী একটি বালুবোঝাই ডাম্পট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ তিনজন মারা যান এবং সিএনজির বাকি যাত্রীরা আহত হন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনা ঘটানো ডাম্পট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলেন জানান তিনি।

 

একাত্তর/জো
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর