টঙ্গীতে স্ত্রীকে বালিশচাপায় হত্যার পর স্বামী পলাতক

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১০:৫০ পিএম

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে বালিশচাপায় হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী। বুধবার ভোরে টঙ্গীর বউবাজার এলাকায় হযরত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আসমা আক্তার (৩৫) নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার গান্দরগান্দা গ্রামের ইমান আলীর মেয়ে। অভিযুক্ত আমিনুল ইসলাম (৪২) একই উপজেলার সাউথপাড়া গ্রামের পানজোর আলীর ছেলে। স্বামী-স্ত্রী উভয়ে ওই বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিকসহ বিভিন্ন বিষয়ে অমিল ছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো বলে জানা গেছে। রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে স্বামী আমিনুল তাকে মারধরের পর হত্যা করে পালিয়ে যায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

 

একাত্তর/জো
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর