আটদিন পর তীরে আনা হলো ফেরি রজনীগন্ধাকে

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১১:৫৯ এএম

মানিকগঞ্জের পাটুরিয়া ৫নং ঘাটের কাছে পদ্মায় পণ্যবাহী ট্রাক নিয়ে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার হয়েছে। ডুবে যাওয়ার আট দিন পর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ফেরিটিকে পানির উপরিভাগ থেকে সোজা করে টেনে পাটুরিয়া ফেরিঘাটে নদীর তীরে নিয়ে আসে।

বুধবার উদ্ধারকারী প্রত্যয়ের সঙ্গে হামজা এবং রুস্তমও কাজে অংশ নেয়। রাত পৌনে ১১টার দিকে ফেরিটিকে পাটুরিয়ার ৫নং ঘাটের প্রায় ২ কিলোমিটার পূর্ব দিকে তীরে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক শাহ জাহান বলেন, উদ্ধার কাজের অষ্টম দিনে বুধবার বিকেলে ডুবন্ত ফেরিটিকে উল্টিয়ে সোজা করা হয়। সন্ধ্যার দিকে দুইটি তারের মাধ্যমে প্রত্যয়ের হুকের সাথে ফেরিটিকে আটকিয়ে এবং নিচের অংশে এয়ার লিফটিং ব্যাগের সাহায্যে উপরের দিকে ভাসিয়ে রাখা হয়। রাত সাড়ে ১০টার দিকে প্রত্যয়ের ক্রেনের মাধ্যমে ফেরিটিকে টেনে তীরের দিকে নেয়া হয়। রাত পৌনে ১১টার দিকে রজনীগন্ধা ফেরিটিকে পাটুরিয়ার ৫নং ঘাটের প্রায় দুই কিলোমিটার ভাটিতে তীরের কাছে নোঙর করা হয়।

এদিকে উদ্ধার কাজে নিয়োজিত থাকা নৌবাহিনীর ল্যাপটেনেন্ট শাহ পরান জানান, ডুবে যাওয়া ৯টি ট্রাকের সবগুলো ট্রাক উদ্ধার করা হয়েছে। তারপরও নদীতে উদ্ধারকারী জাহাজ ঝিনাই দিয়ে অনুসন্ধান করানো হচ্ছে অন্য কোন যানবাহন আছে কি-না।

এদিকে, ফেরি দুর্ঘটনা তদন্তে পৃথক দুটি কমিটির তদন্ত কাজ চলমান আছে।

জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিন জানান, ফেরি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে অনেক তথ্য পাওয়া গেছে। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেয়ার কথা রয়েছে। পাঁচ কর্মদিবস শেষ, দুইদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

গত ১৭ জানুয়ারি রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। ফেরিতে ৯টি মালবাহী যানবাহন ছিলো। রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটের কাছে পদ্মা নদীতে আটকা পড়ে ফেরিটি। পরের দিন সকাল আটটার দিকে ফেরিটি ডুবে যেতে থাকে। উদ্ধারকারী দলের সদস্যরা তখন ২০ জনকে উদ্ধার করেন।

 

একাত্তর/আরএ
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর