ফেরি সোজা করেছে প্রত্যয়, ডুবে যাওয়া সব ট্রাক উদ্ধার

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১০:২৬ পিএম

ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধায় থাকা আরেকটি ট্রাক নদীর তলদেশে থেকে উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। এতে নদীতে তলিয়ে যাওয়া ৯ ট্রাকের সবগুলো উদ্ধার করা হয়েছে। এছাড়াও পানিতে কাত হয়ে থাকা ফেরিটি উল্টিয়ে সোজা করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

বুধবার বিকেলে মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি রজনীগন্ধা উদ্ধার অভিযানের অষ্টমদিন উদ্ধারকাজের এসব অগ্রগতির খবর দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ’র নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক শাহ জাহান বলেন, উদ্ধার কাজের অষ্টম দিন বিকেলে ডুবন্ত ফেরিটিকে উল্টিয়ে সোজা করে রাখা হয়েছে। সন্ধ্যার দিকে ফেরির মাঝামাঝিতে প্রত্যয়ের হুকের সঙ্গে লাগানো তারটি ছিড়ে যাওয়ায় অপর দুই পাশের দুইটি তারের মাধ্যমে ফেরিটিকে আপাতত পানিতে ভাসিয়ে রাখা হয়েছে। আর নিচের অংশে এয়ার লিফটিং ব্যাগের সাহায্যে ওপরের দিকে ভাসিয়ে রাখা হয়েছে। মাঝামাঝিতে পুনরায়  তার পরানোর কাজ করছেন ডুবুরিরা। তার পরানো হয়ে গেলে বৃহস্পতিবার প্রত্যয়, হামজা ও রুস্তমের মাধ্যমে ফেরিটিকে টেনে তীরের কাছে নিয়ে আসা হবে।

এদিকে, উদ্ধার কাজে নিয়োজিত নৌবাহিনীর লেফটেনেন্ট শাহ পরান জানান, ডুবে যাওয়া ৯টি ট্রাকের সবগুলোই উদ্ধার করা হয়েছে। তারপরও নদীতে উদ্ধারকারী জাহাজ ঝিনাইয়ের মাধ্যমে অনুসন্ধান চালানো হচ্ছে অন্য কোনো যানবাহন আছে কি-না।

এদিকে, ফেরি দুর্ঘটনা তদন্তে পৃথক দুইটি কমিটি তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিন জানান, ফেরি দুর্ঘটনার কারণ অনুসন্ধান তদন্তে এরই মধ্যে অনেক তথ্য পাওয়া গেছে।  সাত কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেয়ার কথা রয়েছে। ইতোমধ্যে পাঁচ কর্মদিবস শেষও হয়েছে। আরও দুইদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

গত ১৭ জানুয়ারি রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। ফেরিটিতে ৯টি মালবাহী ট্রাক ছিলো। রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মানদীতে আটকা পড়ে ফেরিটি। পরেরদিন সকাল আটটার দিকে ফেরিটি ডুবে যেতে থাকে।

 

একাত্তর/জো
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
ঈদুল ফিতরের বাকি আর মাত্র সপ্তাহখানেক। অথচ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এখনো জরাজীর্ণ। ঘাটের সংযোগ সড়কগুলো অতিরিক্ত খাড়া থাকায় যানবাহন...
২০ ঘণ্টাতেও উদ্ধার করা সম্ভব হয়নি রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে। নলকূপের পাশে প্রায় ৩০ ফুট গর্ত খোঁড়ার কাজ শেষ।
ঈদযাত্রায় মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। ঘরমুখো মানুষের চাপ বেড়েছে লঞ্চগুলোতেও। তবে এখন পর্যন্ত কোনো দুর্ভোগ সৃষ্টি না হওয়ায় স্বস্তিতে রয়েছেন যাত্রীরা। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর