আগেও মেরেছে, এবার পিটিয়ে মেরেই ফেললো ভাই-ভাতিজা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০২:৪৫ পিএম

গাজীপুরে জমি নিয়ে বিরোধে এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ও দুই ভাতিজার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। নিহতের মেয়ে জানায়, এর আগেও তারা বাবাকে মেরেছে। 

রোববার বিকেল সাড়ে চারটার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের সাজনধারা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম রেজা সাঈদ আল মামুন (৫৫)। তিনি ওই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। মামুন উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন।

পরিবার জানায়, বিকালে মামুন বাড়ির পাশে একটি খেতে জমে থাকা আগাছা পরিস্কার এবং আইল কাটা শুরু করেন। জমিতে কাজ করা অবস্থায় পেছন থেকে হঠাৎ তার ছোট ভাই মজিবুর, তার ছেলে সুমন ও সেজান লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি মারধর করে। খবর পেয়ে বাড়ির ও আশপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু তখনই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রাত ৮ টার দিকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করেন।

নিহতের মেয়ে সুমাইয়া শাহরিন জানান, এর আগেও কয়েকবার তার বাবাকে তারা মেরেছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম জানান, তাদের মধ্যে জমি জমার বিরোধ রয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ রাত আটটার দিকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করেছে। মরদেহের ময়নাতদন্ত ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

একাত্তর/এসি
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর