রূপগঞ্জে আগুন, ১১ বসতঘর পুড়ে ছাই

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৬ পিএম

নারায়ণগঞ্জে রূপগঞ্জে আগন লেগে ১১টি বাড়ি পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্তণ করে। তবে এতে কেউ হতাহত হয়নি। 

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপঝেলার ভোলাবো ইউনিয়নের আতলাপুর কুড়িআইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, সকালে এলাকার সোলমানের ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। ওই আগুন পাশের ওসমান মিয়া, রবিউল্যাহ, আনেছা বেগম, সুমন মিয়া, এবাদুল্যাহ, তাজিরুন বেগম, শাহালম, নজরুল ইসলাম, আনিস ও আরিফের বাড়িতে  ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। 

কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম বলেন, ১১টি বসত ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক সর্ট সার্কেট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তারপরও সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে। 

এদিকে আগুনের খবর পেয়ে ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে দুই লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। 

একাত্তর/এসি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর