টাঙ্গাইলে আলদা সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত চার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২২ পিএম

টাঙ্গাইলে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চার জন নিহত হয়েছেন। শনিবার সকাল জেলার মধুপুর ও গোপালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, সকাল সাতটায় দিকে ঝাওয়াইল বাজার থেকে মোটরসাইকেলে করে নাটোরে পিকনিকের উদ্দেশে যাচ্ছিলেন মা চায়না বেগম ও ছেলে শাকিব (১৬)। পথে ঝাওয়াইল এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলে তারা নিহত হন। তার গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের মৌজাডাকুড়ী গ্রামের বাসিন্দা ছিলেন।

তিনি আরও জানান, মরদেহগুলো পুলিশ হেফাজতে রয়েছে, মামলা হলে আইনি ব্যবস্থা নেওয় হবে। 

এদিকে দুপুরের দিকে মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। মধুপুর উপজেলার নেকিবাড়ি নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো- মধুপুর উপজেলার বোয়ালী গ্রামের সিহাব উদ্দিনের ছেলে বনি আমীন (২৬) ও ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর গ্রামের আজিজুল হকের ছেলে তানবীর (২৫)। 

প্রত্যক্ষদর্শী জানায়, ওই সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ আরোহীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

একাত্তর/এসি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর