মুন্সীগঞ্জের পানি শোধনাগার নিয়ে চলছে ঠেলাঠেলি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৮ পিএম

সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়হীনতার কারণে নির্মাণকাজ শেষেও চালু হচ্ছে না মুন্সীগঞ্জ পানি শোধনাগার। বিষয়টি নিয়ে পরস্পরের ওপর দায় চাপাচ্ছে ঠিকাদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এদিকে প্রকল্পের নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে।

মুন্সীগঞ্জ পৌরসভার হাট লক্ষ্মীগঞ্জে পানি শোধনাগারের কাজ শুরু হয় ২০১৯ সালের শেষের দিকে। তিন দফা মেয়াদ বাড়িয়ে গত বছর জুলাইয়ে শেষ করা হয় শোধনাগার নির্মাণ। কয়েক মাস পানি শোধনের কাজ চলে পরীক্ষামূলকভাবে।

কিন্তু প্রকল্প হস্তান্তর নিয়ে ঠিকাদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার সমন্বয়হীনতায় আট মাসেও চালু করা যাচ্ছে না সোয়া ১০ কোটি টাকার পানি শোধনাগারটি।

৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের অধীনে ২০১৮ সালের ১১ এপ্রিল ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে মুন্সীগঞ্জ শহরের হাট লক্ষীগঞ্জ এলাকায় পানি শোধনাগার নির্মাণের দায়িত্ব দেয়া হয়। এতে ব্যয় ধরা হয় ১০ কোটি ২৬ লাখ ৯০ হাজার ২৩৭ টাকা। ইউনুস অ্যান্ড ব্রাদার্স পরে কাজটি বালিয়া কন্সট্রাকশন নামের আরেক প্রতিষ্ঠানকে কাজ দেয়। ২০১৯ সালের মে মাসে কাজ শেষে প্রকল্পটি বুঝিয়ে দেয়ার কথা ছিল ঠিকাদার প্রতিষ্ঠানের। তবে জমি নিয়ে জটিলতার কারণে ঠিকাদার কাজই শুরু করেন ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর। পরে আরও ১৩ মাস বাড়িয়ে ২০২০ সালের জুন পর্যন্ত সময় দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে। তবে নির্মাণের শুরুতেই নিম্নমানের পাইপ ব্যবহার করা নিয়ে প্রশ্ন ওঠে।

পরে আরেক দফা বাড়িয়ে ২০২১ সালের জুলাই পর্যন্ত সময় নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৩ সালের জুলাইয়ে প্রকল্পের কাজ শেষ হয়। সে বছর আগস্ট থেকে পানির নমুনা পরীক্ষার জন্য পরবর্তী তিন মাস সচল ছিলো। তবে ঠিকাদারদের থেকে প্রকল্পের কাজ বুঝে না নেয়ায় বন্ধ পড়ে আছে পানি বিশুদ্ধকরণ কার্যক্রম।

বালিয়া কন্সট্রাকশনের প্রকৌশলী আবদুর জাহের বলেন, আমাদের যে কন্ডিশন, সেই কন্ডিশনের তিন মাস আমরা পানি সরবরাহ করি। বারবার চিঠি দেয়াও পরেও তারা এটি বুঝে নিচ্ছে না।

এ নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী এস এম আব্দুর রহমান জানান,পৌরসভা সময় ঠিক করে দিলেই প্রকল্প বুঝে নেবেন তারা। তবে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বললেন ভিন্ন কথা। তিনি জানান, আগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ বুঝে নেবে। এরপর প্রকল্পটি বুঝে নেবে পৌরসভা কর্তৃপক্ষ।

এস এম আব্দুর রহমান বলেন, আমরা তিনপক্ষ থেকে পৌরসভখাকে এটি হস্তান্তর করবো। পৌরসভা এটি চালাবে। ঠিকাদার বলেছে, আমরা তারিখ ঠিক করলে তারা বাকি কাজ শেষ করবে। আমরা মেয়রকে বিষয়টি জানিয়েছি। তারা ব্যবস্থা নেবে।

মুন্সীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সোহেল রানা বলেন, ঠিকাদার জনস্বাস্থকে বুঝিয়ে তেবে। জনস্বাস্থ্য আমাদের বুঝিয়ে দেবে। ঠিকাদার যদি মনে করে তারা সঠিকভাবে কাজটি করেছে, তাহলে তারা জনস্বাস্থ্যকে বুঝিয়ে দিতে পারে। তারপর আমরা বুঝে নেব।

এদিকে বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হওয়ায়, হতাশায় পৌরসভার বাসিন্দারা।

এক পৌর বাসিন্দা বলেন, আগের এই পানি দিয়ে রান্না করা হতো। এখন রান্নাতো দূরের কথা গোসলও করা যায় না। দুর্গন্ধ পানিতে।

আরেক বাসিন্দা বলেন, এটি চালু হলে আমাদের নদীতে যাওয়া লাগবে না। পচা পানিতে গোসল করা লাগবে না। সাধারণ মানুষের জন্য অতি দ্রুত এই প্ল্যানটি চালু করা দরকার।

এই শোধনাগারে প্রতি ঘণ্টায় ধলেশ্বরী নদীর সাড়ে তিন লাখ লিটার পানি বিশুদ্ধ করে পৌরসভায় সরবরাহের কথা রয়েছে।

কেএসএইচ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নরেন্দ্র মোদী ও অমিত শাহের সরকারের বিরুদ্ধে এবার চূড়ান্ত আর পারদ চড়ানো অলআউট লড়াইয়ের ডাক দিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। সিইসি...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঐতিহাসিক কর্মসূচিতে শনিবার দিল্লির রাজপথে ব্যাপক পুলিশি তাণ্ডব ও প্রায় ৩,০০০ আন্দোলনকারীকে...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) যন্তর মন্তর অভিমুখে বিশাল অভিযানকে কেন্দ্র করে শনিবার দিনভর রণক্ষেত্র ও থমথমে পরিস্থিতি বিরাজ...
ইরান বনাম সৌদি আরব সংঘাতের নতুন ও বিপজ্জনক ফ্রন্টে রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা! মাত্র চারদিনের ব্যবধানে আবারও সৌদি আরবের রাজধানী রিয়াদের ব্যস্ততম ‘কিং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর