মানিকগঞ্জে কবর খুঁড়ে কঙ্কাল চুরি

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৬:১০ পিএম

মানিকগঞ্জে একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরংগাইল গ্রামের জান্নাতুল বাকি কবরস্থানে এই কংকাল চুরির ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, শনিবার মধ্যরাতে ওই কবরস্থান থেকে দুর্বৃত্তরা কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। এর আগেও এই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রোববার সকালে মৃতের এক স্বজন কবর জিয়ারত করতে এলে চার পাশে খোঁড়া হাড় দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।

কবরস্থানটির সাধারণ সম্পাদক আবদুর রফিক বলেন, সকাল সাড়ে আটটার দিকে কবরস্থানে গিয়ে দেখি ২২টির মতো কবর খোঁড়া হয়েছে। এর মধ্যে আটটি কবর পুরোপুরি খোঁড়া। ধারণা করা হচ্ছে, আটটি কবর থেকে দুর্বৃত্তরা কঙ্কাল চুরির করেছে। প্রত্যেকটি কবর খোঁড়ার পর আবার মাটি দিয়ে ডেকে রাখা হয়েছে। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না কতগুলো কঙ্কাল চুরি হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া বলেন, কঙ্কাল চুরির ঘটনা শোনার পর পরই ওই কবরস্থানে গিয়ে আটটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পাই। তবে বাকি কবরগুলোও আংশিক খোঁড়া ছিল। 

শিবালয় থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রউফ সরকার বলেন, সরেজমিন পরিদর্শন করেছি। কতগুলো কঙ্কাল চুরি হয়েছে তা এখনও নিশ্চিত নয়। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। 

একাত্তর/এসি
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর